তৃণমূল ছাত্র পরিষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির - The News Lion

তৃণমূল ছাত্র পরিষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির




দি নিউজ লায়ন ;   পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মাস্ক , স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য,খড়গপুর গ্রামীন এর বিধায়ক দিনেন রায়, তৃণমূল ছাত্র পরিষদের  পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সদর ব্লকের সভাপতি মুকুল সামন্ত সহ আরো অনেকে। 


ওই স্বাস্থ্য শিবিরে প্রায় ৭০০ জন মানুষ এর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেকের হাতে  মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিযাঙ্কুর ভট্টাচার্য বলেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনেও তিনি তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের এভাবেই মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।


 বিধায়ক দিনেন রায় বলেন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার আয়োজন করায় মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন। আগামী দিনেও এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠান শেষ করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি কেশপুর কলেজে যান। সেখানে গিয়ে  কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃযাঙ্কুর ভট্টাচার্য। 


ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী ,সংগঠনের অন্যান্য নেতৃত্ব রা। ওই রক্তদান শিবিরে ৬০ জন রক্ত দান করেন ।তৃনাঙ্কুর ভট্টাচার্য সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ওই রক্তদানের আয়োজন করা হয়েছিল। তাই তৃণমূল ছাত্র পরিষদের সকল কর্মীকে তিনি ধন্যবাদ জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.